EN

সরাইল চুন্টা এসি একাডেমি উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন

বার্তা সম্পাদক

প্রকাশিত: 8:19 pm , 19 October 2022, Wednesday , পোষ্ট করা হয়েছে 4 years আগে

সরাইল চুন্টা এসি একাডেমি উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা এসি একাডেমী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
বুধবার (১৯ অক্টোবর) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিদ্যালয়ে ৩ টি বুথে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
মোট ভোটার সংখ্যা ৮৮৯, অভিভাবক প্রতিনিধি হিসেবে ৪ টি পদে প্রতিদ্বন্দ্বীতা করেছেন ৮ জন প্রার্থী। সংরক্ষিত ১ জন নারী সদস্যের জন্য লড়েছেন ২ জন প্রার্থী। মোট ভোট প্রদান করেছেন ৭৬২ জন।
অভিভাবক প্রতিনিধি হিসেবে ৫০২ ভোট পেয়ে প্রথম হয়েছেন ইয়াসিন মিয়া, ৪৫৯ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন জিয়াউর রহমান, ৩৭৩ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন আসাদ মিয়া ও ৩৫৫ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন আক্তার মিয়া। সংরক্ষিত নারী সদস্য মোর্শেদা বেগম ৪৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর বিনা প্রতিদ্বন্দিতায় দাতা সদস্য নির্বাচিত হয়েছেন লুৎফর রহমান।
সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাচনে সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান নান্নু ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ হাবিবুর রহমান।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন