৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইল চুন্টা ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ , ২৬ আগস্ট ২০২২, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

সরাইল চুন্টা ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সরাইল নিউজ টোয়েন্টিফোর ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সরাইল উপজেলা বিএনপির অধীনস্থ চুন্টা ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে শুক্রবার (২৬ আগস্ট) সকাল ১০ টায় চুন্টা বাজার এলাকায় উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পালন করা হয়।


চুন্টা ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট একেএম শামসুল আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মনিরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনিসুল ইসলাম ঠাকুর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু।


উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, সরাইল উপজেলা যুবদলের আহ্বায়ক
আবু সুফিয়ান সিদ্দিকী, বিএনপি নেতা মোঃ তাহের মিয়া, সরাইল সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কাজল মিয়া, সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া, সরাইল উপজেলা কৃষকদলের নেতা মোঃ শাহ আলম, সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আল-আমিন শাহরিয়ারসহ সরাইল উপজেলা বিএনপি, চুন্টা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন বলে জানা গেছে ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন