৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইল ও আশুগঞ্জে প্রতিটি ঘরে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা হবে: আহসান উদ্দিন খান শিপন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ , ৭ সেপ্টেম্বর ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে

সরাইল ও আশুগঞ্জে প্রতিটি ঘরে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা হবে: আহসান উদ্দিন খান শিপন

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):

ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস ও বিদ্যূৎ সরাইল- আশুগঞ্জ এর বুক ছিঁড়ে জাতীয় গ্রিডে যুক্ত করে সারাদেশে সরবরাহ করা হয় অথচ সরাইল ও আশুগঞ্জ উপজেলার মানুষ এখনও নিরবিচ্ছিন্ন বিদ্যূৎ ও গ্যাস সরবরাহ সুবিধা থেকে বঞ্চিত থাকবে তা হতে পারে না। প্রয়োজনে সরাইল আশুগঞ্জের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে  ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল-আশুগঞ্জ এলাকা অবরোধ করে সরাইল ও আশুগঞ্জ এর প্রতিটি ঘরে গ্যাস ও বিদ্যৎ সরবরাহ নিশ্চিৎ করে তার পর জাতীয় গ্রিডে সরবরাহ করতে বাধ্য করা হবে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধায় সরাইল জেলা পরিষদ অডিটোরিয়ামে সাংবাদিক ও জনতার মুখোমুখি অনুষ্ঠানে এ সব কথা বলেন ব্রাহ্মণবাড়িয়া-২ নির্বাচনী এলাকায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের টীম লিডার, জেলা বিএনপির অন্যতম সদস্য ও অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রি কলেজের সভাপতি আহসান উদ্দিন খান শিপন।

মুখোমুখি অনুষ্ঠানে তিনি বলেন, আমি আপনাদের এলাকার সন্তান। ঐতিহ্যবাহী সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও খান বাড়ি’র (পাঠান বাড়ি) সন্তান। আমার ছেলেবেলা পুরোটা সময়ই এই সরাইল অঞ্চলের মাটি ও মানুষের সাথে কেটেছে। প্রাথমিক শিক্ষা জীবন, নোয়াগাঁও পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক শিক্ষা জীবন কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক শিক্ষা, সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ, অনার্স ও মাষ্টার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়।

তিনি আরও বলেন, নোয়াগাঁও ইউনিয়ন-ছাত্রদলের সদস্য হয়ে আমার রাজনৈতিক সম্পৃক্ততা শুরু ১৯৯০ সাল থেকে। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে স্কুলে পড়াকালীন সময়েই ছাত্রদলের সদস্য হয়ে মিছিল ও মিটিং এ অংশগ্রহণ করতাম। পরবর্তীতে কলেজ ছাত্রদল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের রাজনীতির সাথে আমি সম্পৃক্ত হই। শুরুতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজ বিভাগের ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হই (১৯৯৪), এরপর পর্যায়ক্রমে, কবি জসিম উদ্দিন হল শাখা ছাত্রদলের (ঢাকা বিশ্ববিদ্যালয়) সাধারণ সম্পাদক নির্বাচিত হই (১৯৯৯), ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য, কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-ক্রীড়া সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদলের সাংস্কৃতিক সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদলের সমাজ সেবা সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি পদে অধিষ্ঠিত ছিলাম। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপিতে এই পর্যন্ত তিনবার সদস্য নির্বাচিত হয়েছি। সরাইল উপজেলা বিএনপিতেও তিনবার সদস্য নির্বাচিত হয়েছি। এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্দেশে দলের বিভিন্ন পর্যায়ে সাংগঠনিক কাজ জেলার টীম লীডারের দ্বায়িত্ব পালন করছি। করেছি। বর্তমানে দেশব্যাপী বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম, ২০২৫, ব্রাহ্মণবাড়িয়ার টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করছি।

বিএনপির এই নেতা বলেন, আমার রাজনৈতিক জীবন কখনোই কুসুমাস্তীর্ণ ছিল না। রাজনীতির কন্ঠক পথ বেয়ে দীর্ঘ ৩১ বছর যাবৎ জেল-জুলুম, হুলিয়া, নানাবিধি নির্যাতন সহ্য করে ছাত্র রাজনীতি শেষে এখন বিএনপির রাজনীতিতে আমি স্বক্রিয় আছি। একেবারে তৃণমূলের সাধারণ পরিবার থেকে উঠে আসা আমি আপনাদেরই সন্তান। সাধারণ মানুষের দুঃখ, কষ্ট, বেদনা এবং স্বপ্ন পূরণের আগ্রহ ও চেষ্টা দেখে দেখে আমি বড় হয়েছি। আমি সাধারণ মানুষের মৌলিক প্রত্যাশা পূরণের লক্ষ্যে দীর্ঘ সময় ধরে রাজনীতি করে যাচ্ছি। আমার নেতা, স্বাধীনতার মহান ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, বীর উত্তম, আধুনিক বাংলাদেশের স্থপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছেন “জনগণ যদি কোনো রাজনৈতিক দল হয় আমি সেই রাজনৈতিক দলের কর্মী”। আমি শহীদ জিয়ার রাজনৈতিক আদর্শের একজন কর্মী হিসেবে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং আপনাদের কর্মী হিসেবে। বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা, বাংলাদেশের প্রথম মহিলা সরকার প্রধান, তিন তিন বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, আপোষহীন মজলুম দেশনেত্রী, বেগম খালেদা জিয়ার আদর্শিক রাজনীতির সারথী হয়ে কাজ করছি দীর্ঘদিন ধরে। আমার প্রিয়নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে, এই সরাইল-আশুগঞ্জ অঞ্চলে জনগণের দ্বারে দ্বারে, বারে বারে, আমি বিএনপি প্রণীত জাতির সামনে উপস্থাপিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার নীতির কার্যক্রম নিয়ে কাজ করছি। ইতিমধ্যে, সরাইল এবং আশুগঞ্জের জনগণ এবং আপনারা তা অবহিত আছেন।

 

তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে দল এবং দেশের জন্য কাজ করছি। নিজের ব্যক্তিগত ও সামাজিক উচ্চাবিলাসী জীবন পরিত্যাগ করে জনগণের জন্য রাজনীতি করাই আমার লক্ষ্য। এই সরাইল ও আশুগঞ্জের মানুষের চাহিদা খুব বেশি নয়। জনগণ চায়, তাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধি যেনো সবসময় জনগণের মুখোমুখি থাকে এবং জনগণের জবাদিহিতার আওতায় থাকে। এটাই গণতান্ত্রিক চর্চার সৌন্দর্য।

সরাইল ও আশুগঞ্জ এর উন্নয়ন ভাবনা নিয়ে বিএনপি নেতা আহসান উদ্দিন খান শিপন বলেন, তিনি সরাইল আশুগব্জ নির্বাচনী এলাকা থেকে জনতার ভোটে এমপি হতে পারলে সরাইল ও আশুগঞ্জ উপজেলায় আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন দুটি প্রেসক্লাব ভবন নির্মাণ করে সরাইল ও আশুগঞ্জের সাংবাদিক সমাজের পেশাগত দক্ষতা ও জীবনমান উন্নয়ন করা হবে। সরাইল কুট্টাপাড়া মাঠকে পূর্ণাঙ্গ আধুনিক মানের স্টেডিয়ামে রূপান্তর এবং আশুগঞ্জে একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণ করে  খেলাধুলা ও সংস্কৃতি বিকাশের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। সরাইল ফুটবল একাডেমিসহ সকল ইউনিয়ন পর্যায়ের ফুটবল টিমকে উন্নত করা হবে। সরাইল ও আশুগঞ্জে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ প্রতিটি ঘরে ঘরে নিশ্চিত করে, তারপর জাতীয় গ্রীডে সরাইল ও আশুগঞ্জের বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ করা হবে। ঢাকা-সিলেট মহাসড়কের পাশে, সরাইল-আশুগঞ্জ সীমানায় প্রস্তাবিত ব্রাহ্মণবাড়িয়া সরকারি মেডিকেল কলেজ স্থাপন করে স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন করা হবে। সরাইল ও আশুগঞ্জে আধুনিক ও প্রযুক্তি-নির্ভর কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। নতুন প্রকল্প গ্রহণ করে, সরাইল ও আশুগঞ্জের সড়ক ব্যবস্থাকে উন্নত করা হবে। অরুয়াইল নদীবন্দরকে পূর্ণাঙ্গ আধুনিক সুবিধাসম্পন্ন নদীবন্দরে রূপান্তরিত করা হবে। সরাইল ও আশুগঞ্জে আধুনিক গণগ্রন্থাগার নির্মাণ করা হবে। আশুগঞ্জ আন্তর্জাতিক নদীবন্দরকে আন্তর্জাতিক মানের বাণিজ্যিক নদীবন্দর হিসেবে গড়ে তোলা হবে। কওমি ও আলিয়া শিক্ষা ব্যবস্থাকে আধুনিক যুগের চাহিদা অনুযায়ী প্রস্তুত করা করা হবে। মসজিদ-মাদরাসার ইমাম, মোয়াজ্জিন ও আলেম-ওলামাদের সম্মানজনক বেতন/হাদিয়া নিশ্চিত করা হবে। পাশাপাশি সকল ধর্মাবলম্বীর ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষা করে সরাইল-আশুগঞ্জকে সম্প্রীতির মডেল অঞ্চলে রূপান্তর করা। মাদকমুক্ত সমাজ গঠনে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে এই বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা হবে। নারী শিক্ষার প্রসারে মহিলা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যুগোপযোগী ও মানসম্মতভাবে গড়ে তোলা হবে। মহান মুক্তিযুদ্ধকে অম্লান রাখার লক্ষ্যে, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করা এবং মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা ও প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। বিগত ১৫ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই বিপ্লবের শহীদদের  স্মৃতি রক্ষা ও আন্দোলনকারীদের প্রাপ্য সম্মান দেওয়া হবে। আজগঞ্জকে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন আন্তর্জাতিক মানের বন্দর নগরী হিসেবে গড়ে তোলা হবে। আশুগঞ্জ থেকে সোহাগপুর পর্যন্ত একটি ফ্লাইওভার নির্মাণ করা হবে। সরাইল বিশ্বরোড মোড়ে ত্রিলোপ সমৃদ্ধ ফ্লাইওভার এবং ভৈরব সেতুর আশুগঞ্জ অংশ থেকে সোহাগপুর অঞ্চলকে শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে। আশুগঞ্জ থেকে সরাইলের পানিশ্বর, আজবপুর, পাকশিমুল, অরুয়াইল পর্যন্ত বেড়িবাধ নির্মাণ করে এই অঞ্চলকে রক্ষা করা হবে। সরাইল এবং আশুগঞ্জ অঞ্চলে তিতাস নদী খনন করে নৌ-রোড চালু রাখা হবে। আশুগঞ্জে সবুজ প্রকল্প আবার চালু করা হবে। সরাইল টু অরুয়াইল পর্যন্ত রাস্তাটি আরো প্রশস্তসহ আধুনিক ভাবে নির্মাণ করা হবে। মলাইশ থেকে শাহজাদাপুরের সড়কটি প্রশস্ত করা এবং পরিবেশ উপযোগী হিসেবে নির্মাণ করা হবে। সরাইল ও আশুগঞ্জের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ এবং ব্যবসায়ি সম্প্রদায়ের অধিকার নিশ্চিত করা হবে। যুব সমাজের কর্ম সংস্থান সৃষ্টির লক্ষ্যে সরাইল ও আশুগঞ্জের আন্তর্জাতিক মানের ইপিজেড নির্মাণ করা হবে। সরাইল ও আশুগঞ্জকে নিরাপদ ও আধুনিক মানবিক জনপদে রূপান্তর করে  উন্নত জীবনমান নিশ্চিত করা হবে। সরাইল ও আশুগঞ্জে শিক্ষার মান উন্নয়নকল্পে শিক্ষকদেরকে উন্নত প্রশিক্ষণ দেওয়া ও মর্যাদা সম্পন্ন করা হবে। সরাইল ও আশগুঞ্জের সরকারি হাসপাতালকে ৩০০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালে রূপান্তর করা হবে।

সর্বোপরি, সরাইল ও আশুগঞ্জের জনগণের চাহিদা অনুযায়ী রাজনৈতিক ও সামাজিক সৌহার্দ পূর্ণ সম্পর্ক বজায় রেখে একটি নতুন শান্তিময় সমাজ বিনির্মাণ করা হবে বলে তিনি তার বক্তব্যে প্রতিশ্রুতি দেন।

তৃণমূল থেকে ওঠে আসা ঢাবিয়ান এই সাবেক ছাত্রনেতা সর্বশেষ বলেন, আমি স্বপ্ন দেখি এমন এক সরাইল ও আশুগঞ্জ, যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, যেখানে শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, উন্নয়নসহ সব ভালো কিছুতে সবার অধিকারে থাকবে। আসুন আমরা এক সাথে কাজ করি, একটি নতুন দিনের সূচনা করি, একটি মানবিক, উন্নত ও সমৃদ্ধ সরাইল-আশুগঞ্জ গড়ার শপথ করি। সবশেষে তিনি সকলের দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করে ও উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে তিনি তার বক্তব্য সমাপ্ত করেন।

সাংবাদিক ও জনতার মুখোমুখি ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষক, সাধারণ জনগণ, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সার্বিক তত্তাবধানে ছিলেন বিএনপি নেতা শাহ ওয়ালী উল্লাহ জাবেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন যুবদল নেতা সোহাগ, যুবদল নেতা জালাল, উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি আরিফুর রহমান সোহেল, স্বেচ্ছাসেবক দল নেতা খসরু নোমান ও উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জামাল হোসেন লস্কর প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন