৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ , ২৭ সেপ্টেম্বর ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

IMG-20210927-WA0004 IMG-20210927-WA0007

ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দেলোয়ার হোসেন দিলীপ এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোল্লা সালা উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি চৌধুরী ওয়াহিদুর রহমান চয়ন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি শাহাবুদ্দিন আহমদ ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক তকদির হোসেন স্বপন, সহসাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন কায়সার।
আমন্ত্রিত অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য দেন সরাইল উপজেলা বিএনপির আহবায়ক আনিছুল ইসলাম ঠাকুর ও সদস্য সচিব এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু।

সরাইল উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য দুলাল মাহমুদ আলী, এডভোকেট আল আমিন কাউসার, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক নুর আলম, যুবদল নেতা নুরুল আমিন মাস্টার, উপজেলা ছাত্রদল নেতা জামাল হোসেন লস্কর ও মীর ওয়ালিদসহ সরাইল উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

এর আগে একই দিন দুপুরে ও একই স্থানে নাসিরনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের সাথে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ও জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ প্রথম দফায় মতবিনিময় সভা করেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন