৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইল উপজেলা শাহবাজপুর ইউনিয়ন ইসলামী ছাত্রসেনার কমিটি গঠিত, সভাপতি: ফজলুর রহমান, সেক্রেটারী: জুনাঈদ আহমদ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ , ৪ মার্চ ২০১৮, রবিবার , পোষ্ট করা হয়েছে 8 years আগে

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা শাহবাজপুর ইউনিয়ন ছাত্রসেনার কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার(৩মার্চ) দুপুর ২টা ৩০মিনিটে  শাহবাজপুর মোরাহাটি জামে মসজিদে এক সভা অনুষ্ঠিত হয়। মাওলানা ক্বারী ছায়েদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের দাওয়া বিষয়ক সম্পাদক ছাত্রনেতা মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সরাইল উপজেলার সাবেক সভাপতি হাফেজ শাহাদত হোসাইন, আলহাজ্ব মোহাম্মদ ধনু মিয়া, মোহাম্মদ ইদ্রিস মিয়া, মোহাম্মদ আশরাফ আলী, মোহাম্মদ ধন মিয়া, মোহাম্মদ রাকিব মৃধা, মোহাম্মদ আব্দুস সালাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সরাইল উপজেলার সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ মাজহারুল ইসলাম রেজা, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মোহাম্মদ ইকবাল হোসাইন, প্রচার সম্পাদক মোহাম্মদ আবুল হাসেম। সভায় দীর্ঘ আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে  মোহাম্মদ ফজলুর রহমানকে সভাপতি ও মোহাম্মদ জুনাঈদ আহমদকে সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ মোশারফ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ২৯ সদস্যের সরাইল উপজেলা শাহবাজপুর ইউনিয়ন ইসলামী ছাত্রসেনার কমিটি ঘোষণা করা হয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন