EN

সরাইল উপজেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: 10:37 pm , 24 September 2022, Saturday , পোষ্ট করা হয়েছে 4 years আগে

সরাইল উপজেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার ( ২৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলা সদরের হাসপাতাল মোড় এলাকায় সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কে এ বিক্ষোভ সমাবেশ হয়।

সরাইল উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকীর সভাপতত্বে ও সদস্য সচিব মোঃ নুর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু।


সরাইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলীসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উক্ত বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন