৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ , ১৬ আগস্ট ২০২৩, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

সরাইল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বুধবার (১৬ আগস্ট) বাদ মাগরিব সরাইল উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল হয়।

 

সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ নুরে আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদি হাসান পলাশ, উপজেলা ছাত্রদলের আহবায়ক জামাল হোসেন লস্কর ও সদস্য সচিব মীর ওয়ালিদ, উপজেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন জাসাস এর সদস্য সচিব সৈয়দ জাকিরসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এতে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন