৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মনোনয়নে গোপন ভোট অনুষ্ঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ , ২৬ জানুয়ারি ২০১৯, শনিবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে

 

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আওয়ামী লীগ দলীয় প্রার্থী চূড়ান্ত করতে গোপন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৬জানুয়ারী) সকালে সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে এই ভোট গ্রহণ করা হয়। কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আনুষ্ঠানিক গোপন ব্যলটে ভোট গ্রহণ করা হয়েছে। এতে ৫১ জন ভোটারের মধ্যে ৫০ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। ভোট গ্রহণ কার্যক্রম শুরুর আগে সরাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এডভোকেট নাজমুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ আলম সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবদুর রাশেদ, খায়রুল হুদা চৌধুরী বাদল, সরাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ঠাকুর,
সরাইল উপজেলা যুবলীগের সভাপতি এডভোকেট আশরাফ উদ্দিন মন্তু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: শের আলম মিয়াসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও কৃষকলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হতে ভোটে অংশ গ্রহন করেন মো: রফিক উদ্দিন ঠাকুর, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবদুর রাশেদ, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, দীলিপ নাগ, মুখলেছুর রহমান ও মো: শের আলম মিয়া। এদিকে ভাইস চেয়ারম্যান পদে ভোটে প্রার্থী হয়েছেন জিয়াউল হক, বেলায়েত হোসেন, হাফিজুল আসাদ, ইকবাল হোসেন, সুজন মিয়া, আক্কস মিয়া ও আবুল কালাম। সুষ্টু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হলেও ভোটের ফলাফল তাৎক্ষনিকভাবে জানানো হয়নি। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীর নাম জেলা থেকে ঘোষনা করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন