৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইল উপজেলা নির্বাহী অফিসারের গাড়ী চালক আবদুল মালেক প্রকাশ কালু মিয়ার আকস্মিক মৃত্যু, জানাযা ও দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ , ২২ এপ্রিল ২০১৮, রবিবার , পোষ্ট করা হয়েছে 8 years আগে

 

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর
ডটকম ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা নির্বাহী অফিসার এর গাড়ী চালক আব্দুল মালেক প্রকাশ কালু মিয়া ইন্তেকাল করেছেন। ( ইন্নালিল্লাহি…. রাজিউন)।  রোববার(২২এপ্রিল) সকাল  ১১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে  তিনি মারা যান। জানা যায়,  সরাইল সদর ইউনিয়নের হাবলি পাড়ার বাসিন্দা আব্দুল মালেক প্রকাশ কালু মিয়া(৬৬) দীর্ঘ ৩৫বছর ধরে অত্যন্ত দক্ষতা ও বিশ্বস্থতার সাথে সরাইল উপজেলা নির্বাহী অফিসার এর সরকারি গাড়ী  চালিয়ে আসছেন। রোববার(২২এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সরাইল উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাতকে নিয়ে সম্পূর্ণ স্বাভাবিক ও সুস্থভাবে গাড়ী চালিয়ে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে পৌছাঁর কিছুক্ষন পর জেলা প্রশাসকের কার্যালয়ের নীচে তিনি হঠাৎ বুকে ব্যাথা অনুভব করে অচেতন হয়ে পড়ে যান। সাথে সাথে  জেলা প্রশাসকের কার্যালয়ে থাকা সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট  মো: আব্দুর রহমান ও সরাইল উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত সভা ত্যাগ করে দ্রুত নিচে নেমে এসে অচেতন আব্দুল মালেককে   নিয়ে জেলা সদর হাসপাতালে যান। এসময় কর্তব্যরত ডাক্তার সেখানে আব্দুল মালেক প্রকাশ কালু মিয়াকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে মুঠোফোনে জানতে চাইলে ঐ সময় হাসপাতালে   অবস্থানরত সরাইল উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত কান্না জড়িত কন্ঠে   বলেন, আব্দুল মালেক অসুস্থ হওয়ার সাথে সাথে ডিসি স্যারের কার্যালয় থেকে নেমে আমি দ্রুত তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকেঁ মৃত ঘোষনা করেন।   মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৭ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। একই দিন বাদ এশা সরাইল বিকাল বাজার শাহী জামে মসজিদে কালু মিয়ার জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মো: আব্দুর রহমান, সরাইল উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ ইকবাল হোসেন, কালু মিয়ার বড় ভাই আব্দুল মজিদ প্রমুখ।  জানাযায় ইমামতি করেন জামেয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার শিক্ষা সচিব শায়খুল হাদিস আল্লামা মুফতি সামসুল হক সরাইলী। জানাযায় বিপুল সংখ্যক বিভিন্নস্তরের  ধর্মপ্রান মুসল্লিরা অংশগ্রহন করে কালু মিয়ার আত্বার মাগফেরাত কামনা করেন। জানাযা শেষে সরাইল বিকাল বাজার শাহী জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।    স্থানীয়ভাবে কালু ভাই হিসেবে পরিচিত সকলের প্রিয় মানুষটির হঠাৎ মৃত্যুতে এলাকায় শোক ছড়িয়ে পড়ে। অবসর প্রাপ্ত যুগ্ম সচিব ও সরাইল উপজেলার সাবেক ইউএনও   আব্দুর রউফ চৌধুরী, সরাইল প্রেসক্লাবের পক্ষ থেকে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মাহবুব খান বাবুলসহ সরাইল উপজেলার বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা শোক প্রকাশ করে মৃত কালু মিয়ার আত্বার মাগফেরাত কামনা করেছেন এবং শোক সন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন