৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইল উপজেলা নবীন দলের বর্ণিল আনন্দ মিছিল

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ , ২৯ অক্টোবর ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

সরাইল উপজেলা নবীন দলের বর্ণিল আনন্দ মিছিল

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নবীন দলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নবগঠিত সরাইল উপজেলা নবীন দলের উদ্যোগে মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকালে বর্ণিল সাজে সজ্জিত নেতা-কর্মীরা একটি বিশাল আনন্দ মিছিল বের করে।

সরাইল উপজেলা সদরের হাসপাতাল মোড় থেকে মিছিল শুরু হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে পথসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নবীন দলের সভাপতি অনিক হোসেন মৃধার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সানির সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো: আনিছুল ইসলাম ঠাকুর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: কাজল মিয়া, সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়া, অরুয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক এনামুল হক প্রমুখ।

 উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতা-কর্মী ও নবগঠিত নবীন দলের নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উক্ত আনন্দ মিছিল ও পথসভায় অংশগ্রহন করেন।

উল্লেখ্য অনিক হোসেন মৃধাকে সভাপতি ও  সিরাজুল ইসলাম সানিকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট সরাইল উপজেলা নবীন দলের পূর্নাঙ্গ কমিটি গত ২১ অক্টোবর/২০২৪ তারিখে জেলা নবীন দলের সভাপতি মো. শাহাদাত হোসেন ও সাধারন সম্পাদক মিন্টু সরকারের স্বাক্ষরে অনুমোদন দেওয়া হয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন