EN

সরাইল উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠনের খবরে বিক্ষোভ মিছিল, অগ্নিসংযোগ

বার্তা সম্পাদক

প্রকাশিত: 12:55 am , 2 February 2018, Friday , পোষ্ট করা হয়েছে 9 years আগে

FB_IMG_1517509982657

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠনের খবরে হঠাৎ উত্তাল হয়ে উঠে সরাইলের রাজপথ। এতে উপজেলা ছাত্রলীগের  বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের মাঝে অসন্তোষ ছড়িয়ে পড়ে। রাজপথে বিক্ষোভে ফেটে পড়েন ছাত্রলীগের বিক্ষুদ্ধ নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার সন্ধায় উপজেলার প্রধান  সড়কে বিক্ষোভ মিছিল করে হাসপাতাল মোড়ে রাস্তা অবরোধ করে টায়ারে অগ্নিসংযোগ করেন বিক্ষুদ্ধ নেতা-কর্মীরা। তাদের অভিযোগ উপজেলা ছাত্রলীগের তৃণমূল নেতা-কর্মীদের মতামত না নিয়েই সরাইল উপজেলা ছাত্রলীগের পকেট কমিটি গঠনের পায়ঁতারা করছেন একটি মহল। তবে কেউ কেউ আবার এ ধরনের খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন