EN

সরাইল উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বার্তা সম্পাদক

প্রকাশিত: 11:08 pm , 22 November 2022, Tuesday , পোষ্ট করা হয়েছে 4 years আগে

সরাইল উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সদরের হাসপাতাল মোড় এলাকায় মঙ্গলবার (২২ নভেম্বর) বিকালে উক্ত মিছিল ও সমাবেশ হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলাধীন সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি নয়ন মিয়াকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জামাল হোসেন লস্কর এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সোহাগ মিয়ার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মো. নুর আলম , উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ মিয়া, নোয়াগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম খান হৃদয়, চুন্টা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহাবুর রহমান ও সাধারণ সম্পাদক সালেক মিয়া, শাহবাজপুর ইউনিয়ন ছাত্রদলের নেতা আতিকুর রহমান, শাহজাদাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আক্তার হোসেন ভূইয়া ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান, পাকশিমুল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আলবিন তালুকদার, অরুয়াইল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শফি উদ্দিন প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন