৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইল উপজেলা চ্যাম্পিয়ন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ , ২৪ সেপ্টেম্বর ২০১৮, সোমবার , পোষ্ট করা হয়েছে 8 years আগে

FB_IMG_1537724343336FB_IMG_1537724299381

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক: বঙ্গবন্ধু জাতীয় ফুটবল টুর্ণামেন্ট-২০১৮(অনুর্ধ্ব-১৭)  এর ফাইনাল খেলায় জেলা পর্যায়ে সরাইল উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা নিয়াজ মো: স্টেডিয়ামে রোববার(২৩সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ৩-১ গোলে নবীনগর উপজেলা একাদশকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সরাইল উপজেলা একাদশ। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান এর সভাপতিত্বে অনুুষ্ঠিত উক্ত ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম.উবাইদুল মোকতাদির চৌধুরী এম পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুুুুপার মো: আনোয়ার হোসেন খান, বিপিএম, পিপিএম, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধূরী (মন্টু)। যাদের অক্লান্ত পরিশ্রমে এ সাফল্য অর্জিত হয়েছে তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা আর খেলোয়াড়দের মধ্যে যারা চমৎকার নৈপুণ্যতার সাথে খেলেছে তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেছেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) উম্মে ইসরাত।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন