৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইল উপজেলা ইসলামী ছাত্রসেনার কার্যালয় উদ্বোধন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ , ১৩ মার্চ ২০১৮, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 8 years আগে

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইসলামী ছাত্রসেনার উপজেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। ১২ মার্চ(সোমবার)  বিকাল ৩টায় উপজেলা সদরে প্রাত:বাজারে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সরাইল উপজেলার পার্টি অফিস উদ্বোধন করা হয়। এ উপলক্ষে পার্টি অফিসে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সরাইল উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা এ জেড এম সায়দুর রহমান মিল্লাতের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ব্রাহ্মণবাড়িয়া-২ সরাইল আসনের  সংসদ সদস্য  এড. জিয়াউল হক মৃধা । এ সময় তিনি বলেন আওয়ামীলীগ ও বিএনপির জোট থেকে জাতীয় সম্মিলিত জোটের গ্রহন যোগ্যতা আজ দেশের সাধারণ মানুষ সহ সর্বস্তরের জনতার কাছে অনেক বেশী।  জনগন চাই আগামী নির্বাচনে এ জোটের প্রার্থীকে বিজয়ী করে দেশের ক্লান্তিকাল দূর করতে। তাছাড়া তাদের জোট থেকে আমাদের জোট অনেক শক্তিশালী। আমরা যদি আমাদের ভালবাসা দিয়ে জনগনের মন জয় করতে পারি ইনশাআল্লাহ আগামী নির্বাচনে কেউ আমাদের বেধে রাখতে পারবে না। আমরাই সরকার গঠন করব। তাই তিনি উপস্থিত ছাত্রসেনার সকল সেনানীদের উদ্যেশ্যে বলেন যদি আমরা আগামী নির্বাচনে সফল হতে চাই, তাহলে আমাদেরকে সম্মিলিত জাতীয় জোটের আহ্বানে আগামী ২৪ মার্চের সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশকে সফল করতে হবে ও কর্মীদের মনে সাংগঠনিক উৎসাহকে আরো বেগবান করতে হবে। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের যুগ্ম-সাংগঠনিক সচিব আলহাজ্ব এড. মোহাম্মদ ইসলাম উদ্দিন দুলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রচার সম্পাদক সৈয়দ আবুল বাশার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের  লেকচারার ড. আ. ম. ম. মাছুম বাকি বিল্লাহ আল কাদেরী, নেত্রকোনা রেজভীয়া দরবার শরীফের অন্যতম খলিফা মুফতি সামছুল হক রেজভী, সরাইল উপজেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান, সরাইল উপজেলা জাতীয় ওলামা দলের আহবায়ক মাওলানা সাদ্দাম হোসাইন, টিঘর দরবার শরীফের গদিনেশিন পীর মাওলানা তৈয়ব শাহ সিদ্দিকী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের দাওয়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবসেনা সরাইল উপজেলার আহবায়ক হাফেজ শাহাদত হোসাইন, ছাত্রসেনা ব্রাহ্মণবাড়িয়া জেলার সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ জাকির হোসাইন। উক্ত আলোচনা সভায় উপজেলা সাধারণ সম্পাদক ছাত্রনেতা মোহাম্মদ কাউছার উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রসেনা সরাইল উপজেলার সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ মাজহারুল ইসলাম রেজা, সহ-সাধারণ সম্পাদক সাইফুল্লাহ জিলন, অর্থ সম্পাদক হাফেজ হেলাল উদ্দিন , সরাইল সদরের সভাপতি মোঃ আবুল হাসেম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, ছাত্রকল্যাণ সম্পাদক হাফেজ বাইজিদ আহমদ, পানিশ্বর ইউনিয়নের সভাপতি সবুজ আহমেদ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইব্রাহিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোলাইমান  প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন