EN

সরাইল উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে ১৫ আগষ্ট ও জাতীয় শোক দিবস পালন

বার্তা সম্পাদক

প্রকাশিত: 6:17 pm , 15 August 2021, Sunday , পোষ্ট করা হয়েছে 5 years আগে

সরাইল উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে ১৫ আগষ্ট ও জাতীয় শোক দিবস পালন

নিজস্ব প্রতিবেদকঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সরাইল উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি প্রার্থী ও জেলা পরিষদ সদস্য পায়েল হোসেন মৃধার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রার্থী মোকাররম আলী সোহেল এর পরিচালনায় সরাইল কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এডভোকেট সৈয়দ তানভীর হোসেন কাওছার, আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুর রাশেদ. মুক্তিযোদ্বা কমান্ডার ইসমত আলী, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার , সাবেক কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা শেখ জাফর আহমেদ মোজাহিদ, হাজী মাহফুজ আলী, হাজী ইকবাল হোসেন, সফিকুর রহমান, ডেপুটি কমান্ডার আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা রাজ্জাক মৈশান প্রমুখ। সেচ্ছাসেবকলীগ নেতা সাদ্দাম হোসেন,
যুবলীগ নেতা চয়ন ঠাকুর, রুবেল মিয়া, আশরাফুল ইসলাম ও শেখ কাশেমসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ১৫ আগষ্টের স্মৃতি চারন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা রয়িছ উদ্দিন। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন