সরাইল উপজেলার সকল ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষনা
বার্তা সম্পাদক প্রকাশিত: 8:12 pm , 9 March 2021, Tuesday , পোষ্ট করা হয়েছে 6 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার সকল ইউনিয়ন বিএনপির কমিটি আজ মঙ্গলবার(৯ মার্চ) বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। সরাইল উপজেলা বিএনপির আহবায়ক আনিছুল ইসলাম ঠাকুর ও সদস্য সচিব এডভোকেট নূরুজ্জামান লস্কর তপু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য জানা গেছে।
সরাইল উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির সোমবার(৮মার্চ) এর সভার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করার লক্ষ্যে অধিনস্থ সকল ইউনিয়ন কমিটি বিলুপ্ত করা হয়েছে। অচিরেই স্ব স্ব ইউনিয়নের সকল স্তরের নেতৃবৃন্দের সাথে পরামর্শক্রমে সকলকে সমন্বয় করে বিলুপ্ত ইউনিটের নতুন আহবায়ক কমিটি গঠন করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।











আপনার মন্তব্য লিখুন