৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইল উপজেলার অরুয়াইলে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ , ৩০ অক্টোবর ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

সরাইল উপজেলার অরুয়াইলে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) বিকালে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আনিছুল ইসলাম ঠাকুর। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু।  বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সরাইল সদর  ইউনিয়ন বিএনপির সভাপতি কাজল মিয়া, সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়া, অরুয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি মাহজারুল হক মাজহার ও অরুয়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক এনাম।

 বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন