৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে ৫২টি মন্ডপে দূর্গাপূজা উদযাপনে প্রস্তুতিসভা অনুষ্ঠিত 

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ , ২০ সেপ্টেম্বর ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে

সরাইলে ৫২টি মন্ডপে দূর্গাপূজা উদযাপনে প্রস্তুতিসভা অনুষ্ঠিত 

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

 ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৫২টি মন্ডপে আসন্ন দূর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।  সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার(২০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন এর সভাপতিত্বে ও পূজা উদযাপন কমিটির  সাধারণ সম্পাদক অসীম কুমার ধর এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন পূজা উদযাপন কমিটির সভাপতি দেবদাস সিংহ রায়।

 সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ মোরশেদুল আলম চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মো.আনোয়ার হোসেন মাস্টার, উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ এনাম খা, উচালিয়াপাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা জহিরুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার ও উপজেলা এনসিপি নেতা হাজি মোশারফ হোসেনসহ উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ,আনসার ভিডিপি অফিসার, ফায়ার সার্ভিস অফিসার, সরাইল পূজা পরিচালনা কমিটির সভাপতি ও সম্পাদক  এবং উপজেলার ৫২ টি পূজা মন্ডপ কমটির সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ উক্ত সভায় উপস্তিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন