৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ , ১১ মার্চ ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে

সরাইলে ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজনে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি এসিসটেন্স প্রজেক্ট (ফ্রিপ) প্রকল্পের আওতায় ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলা কৃষি অফিস চত্বরে অনুষ্ঠিত উক্ত মেলায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ একরাম হোসেন। এতে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনীরা কায়ছান ও সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল হাসান ।  উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন  কৃষিবিদ হুমায়ুন কবির।

উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ, কৃষাণ-কৃষাণীসহ বিভিন্ন শ্রেণির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কৃষি মেলায় বিভিন্ন স্টলে ফসল উন্নয়ন ও উৎপাদন বিষয়ে তথ্য প্রদর্শন করা হয়। এছাড়াও বিভিন্ন সবজি ও ফলের চারা উৎপাদন রোপন বিষয়ক তথ্য, জৈব সার উৎপাদন ও ব্যবহার বিষয়ে কৃষক এবং কৃষাণীদের পরামর্শ প্রদান করা হয়। আগামী ১৩ই মার্চ তিন দিন ব্যপি এ কৃষি মেলা সমাপ্ত হবে বলে মেলার আয়োজক সূত্রে জানা গেছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন