৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে ৩টি দোকানে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মালামাল লুট

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ , ২৪ সেপ্টেম্বর ২০২২, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

সরাইলে ৩টি দোকানে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মালামাল লুট

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৩টি দোকানের তালা ভেঙে
দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দোকানগুলো থেকে নগদ টাকাসহ মালামাল নিয়ে যায় অজ্ঞাত চোর চক্র। শুক্রবার দিবাগত রাতে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার বাজারে এ ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা। খবর পেয়ে সকাল ৯টায় সরাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
স্থানীয় বাসিন্দারা জানান, বাড়িউড়া-কালিকচ্ছ সড়কের কাটানিশার বাজারের সুবর্ণা গার্মেন্টস এন্ড ভ্যারাইটিজ স্টোর, ঠাকুর শিল্পালয় ও সাইবার ক্যাফ ফটোস্ট্যাট এন্ড লাইব্রেরী নামের এই ৩টি দোকানের তালা ভেঙে সাঁটার খুলে চোর চক্র দোকানে প্রবেশ করে মালামাল ও নগদ টাকা নিয়ে যায়। এ ঘটনায় আশপাশের ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
সুবর্ণা গার্মেন্টস এন্ড ভ্যারাইটিজ স্টোর এর স্বত্বাধিকারী
মো. মুরাদ খান জানান, চোর চক্রটি আমার দোকানসহ ৩টি দোকানের তালা ভেঙ্গে কাপর, স্বর্ণালঙ্কার, কম্পিউটার ও দোকানে রক্ষিত নগদ অর্থসহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। আমার দোকানে সিসি টিভির ফুটেজ ছিল। সেই ফুটেজ আমি পুলিশের হাতে দিয়েছি। উনারা আশ্বাস দিয়েছেন তাদেরকে দ্রুত গ্রেফতার করে আমাদের মালামালগুলো উদ্ধার করে দেবে।ন

এব্যাপার স্থানীয় ইউপি সদস্য মো. ফারুক মিয়া জানান, একই সঙ্গে ৩টি দোকানে চুরির ঘটনা নজিরবিহীন। এর সঙ্গে বড় কোনো চক্রের পাশাপাশি এলাকার কেউ জড়িত থাকতেও পারে। আমি প্রশাসনের কাছে দাবি জানাই দ্রুত গ্রেফতার করে আইনের মাধ্যমে শাস্তির ব্যবস্থা যেন করা হয়। যাতে করে পরবর্তীতে এমন কোন ঘটনা আর না ঘটে।

এ ব্যপারে সরাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা সিসিটিভির ফুটেজ পেয়েছি। ঘটনাটি তদন্তের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নিব ইনশাআল্লাহ ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন