৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে ২ দিন ব্যপি বিজ্ঞান মেলার উদ্বোধন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ , ২২ ডিসেম্বর ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

সরাইলে ২ দিন ব্যপি বিজ্ঞান মেলার উদ্বোধন

এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ

৪৩তম বিজ্ঞান, প্রযুক্তি ও নৈতিকতাঃ এক সুত্রে গাঁথা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২ দিন ব্যপি বিজ্ঞান মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (২২ ডিসেম্বর) সকাল ১০ টায় সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।
সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল এর সভাপতিত্বে ও সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ হাদিছ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক মৃদুল।
স্বাগত বক্তব্য দেন সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান।
বক্তব্য দেন সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান, সরাইল উপজেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিকুর রহমান।
অনুষ্ঠানে কোরআন তেলায়াত করেন সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ফাহিম আহমদ।
সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞান প্রজেক্ট নিয়ে উক্ত মেলায় অংশগ্রহন করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন