৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে চুন্টা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি পুনর্গঠন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ , ১১ অক্টোবর ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

সরাইলে চুন্টা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি পুনর্গঠন

এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চুন্টা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। আজ সোমবার (১১ অক্টোবর)  সরাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তৎ্য জানা গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশ, গত ৬ অক্টোবর সন্ধায় সরাইল উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে চুন্টা ইউনিয়ন বিএনপির কর্মী সভার মাধ্যমে এডভোকেট শামসুল আলমকে আহবায়ক ও হাফেজ মনিরুল ইসলাম সেলিমকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট চুন্টা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন করা হয়। সরাইল উপজেলা বিএনপির আহবায়ক আনিছুল ইসলাম ঠাকুর ও সদস্য সচিব এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু উক্ত কমিটি অনুমোদন করেন।

পরবর্তীতে দেশের সার্বিক পরিস্থিতির ধরুন ভীত সন্ত্রস্থ হয়ে উক্ত কমিটির সদস্য জাহের আলী, লিয়াকত আলী, জয়নাল আবেদীন, জিন্নত আলী, আব্দুস সাত্তার, ইরন মিয়া, আকবর মিয়া, শাহজাহান মিয়া, গজনফর মিয়া, নায়েব আলী ও ফজলু মিয়া উক্ত কমিটি থেকে অব্যাহিত প্রার্থনা করে চুন্টা ইউনিয়ন বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে মৌখিকভাবে অবহিত করেন।

এমতাবস্থায় মৌখিকভাবে অব্যাহতি প্রার্থনাকারীদের উক্ত কমিটি থেকে অব্যাহতি প্রদানপূর্বক তাদের স্থলে আব্দুল হাফিজ, মোঃ তারা মিয়া, জসিম উদ্দিন(১), আজগর মিয়া, মোঃ বাচ্ছু মিয়া, শিকু মিয়া, জুরু মিয়া, আক্তার মিয়া, জসিম উদ্দিন (২), দুলাল মিয়া ও আতর আলীকে উক্ত কমিটিতে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে ৩১ সদস্য বিশিষ্ট চুন্টা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন