৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে হিন্দু মুসলিম ভেদাভেদ নেই, ঐক্যবদ্ধভাবে সকল কর্মকান্ড চালিয়ে যেতে চাই: এস এন তরুন দে

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ , ২৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে

সরাইলে হিন্দু মুসলিম ভেদাভেদ নেই, ঐক্যবদ্ধভাবে সকল কর্মকান্ড চালিয়ে যেতে চাই: এস এন তরুন দে

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা এস এন তরুন দে বলেন, দেশে দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায় হিন্দু সম্প্রদায়। সরাইলে হিন্দু মুসলমান ভেদাভেদ নেই। আমরা ভাই ভাই। আমরা ঐক্যবদ্ধভাবে সরাইলে সকল কর্মকাণ্ড চালিয়ে যেতে চাই।

তিনি বলেন, কোনো হিন্দু লোকের সঙ্গে যদি একা একা কথা বলেন, দেখবেন তাদের মধ্যে কত ক্ষোভ। আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে বিভাজনের রাজনীতি। তারা সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে বলে বিভাজন তৈরী করে সবসময় দেশ অস্থিতিশীল করে রাখার চেষ্টা করেছে। হিন্দুদের সবচেয়ে ক্ষতি আওয়ামী লীগই করেছে। আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালে হিন্দুদের জায়গা সম্পতিতে সবচেয়ে বেশি দখলদারিত্ব হয়েছে। হিন্দুদের সম্পত্তি ২১ হাজার বিঘা জমি আওয়ামী লীগের শাসনামলে দখল হয়েছে।

হিন্দুদের উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপি নেতা- কর্মীরা সবসময় আপনাদেরকে পাহারা দিয়েছে। বিএনপির শাসন আমলে হিন্দুরা সবচেয়ে ভালো সময় কাটিয়েছেন। তিনি বলেন, ২০০৮ থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত হিন্দুরা খুব কষ্টের মধ্যে ছিল। আমি, আমার দল, আমাদের নেতা তারেক রহমান ও খালেদা জিয়া আপনাদের সাথে আছে, আমি আপনাদের সাথে থাকব।

এস এন তরুণ দে বলেন,আমরা জনগণের জন্য রাজনীতি করি। গত ১৫ বছর কত মামলা, কত নির্যাতন করা হল। বিএনপি নেতা-কর্মীরা কষ্ট করে তাদের আন্দোলন চালিয়ে গেছে। কিন্তু এদেশ ছেড়ে পালিয়ে যায়নি। এটিই হচ্ছে দেশ ও জনগণের প্রতি বিএনপির কমিটমেন্ট।

বিএনপির এই নেতা আরো বলেন, রাজনৈতিক সৌজন্যবোধ তখনই থাকে, যখন গণতন্ত্র থাকে। গণতন্ত্র যেখানে থাকে না সেখানে মানুষ বেপরোয়া হয়ে যায়। ক্ষমতার পেছনে অবৈধভাবে অর্থ উপার্জন যখন পাহাড় সম হয়ে যায়, তখন বারবার ক্ষমতায় থাকার তীব্র আকাঙ্ক্ষা চেপে বসে। তখন তাদের থেকে বিদায় নেয় মনুষ্যত্ববোধ।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের কালিবাড়িতে দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ৫২টি পূজা মন্ডবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপজেলা দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি দেবদাস সিংহ রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা যুবদলের সদস্য সচিব নুর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরাইল বিকাল বাজার পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা জামায়াতে ইসলীমির সাবেক আমির মাওলানা কুতুব উদ্দিন, সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান পলাশ, সরাইল উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক, উত্তম কর্মকার ও রাজীব প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন