৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ , ৩০ আগস্ট ২০১৭, বুধবার , পোষ্ট করা হয়েছে 9 years আগে

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী নিহত ও অপর এক আরোহী আহত হয়েছেন। গতকাল বুধবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার শাহবাজপুর জিলানী পেট্রোল পাম্পের নিকটে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটর সাইকেল আরোহীর নাম মো: আবুল খায়ের(৩৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার যাত্রাপুর গ্রামের মৃত রহিছ মিয়ার পুত্র বলে জানা যায়। সরাইল বিশ্বরোড (খাটিঁহাতা) হাইওয়ে থানার ওসি মো: ইউনুছ মিয়া বলেন , ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর জিলানী পেট্রোল পাম্পের সামনে একটি মোটর সাইকেলকে(ব্রা-হ-১১-৩৪৪৪) পেছন দিক থেকে ঢাকাগামী একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে আবুল খায়ের নামে মোটরসাইকেলের এক আরোহী মহাসড়কের উপর ছিটকে পড়েন। এসময় পেছন দিক থেকে দ্রুতগামী অপর একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় কাউছার নামে অপর এক আরোহী গুরুতর আহত হয়। আহত কাউছারকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।  এসময় চালকসহ ঘাতক বাসটি পালিয়ে যায়। দুর্ঘটনাকবলিত মোটর সাইকেলটি উদ্ধার করে বিশ্বরোড হাইওয়ে থানায় রাখা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন