৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে স্কুল সভাপতি নির্বাচনে অনিয়মের অভিযোগ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ , ২১ সেপ্টেম্বর ২০১৮, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 8 years আগে

 

সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি নির্বাচনে অনিয়মের অভিযোগ ওঠেছে। গত মঙ্গলবার এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন দাতা সদস্য রাবেয়া বেগম ও প্রতিষ্ঠাতা সদস্য হাজী ওয়ালিউর রহমান। অভিযোগে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়।  পরবর্তীতে গত মঙ্গলবার তাদের অজান্তে গোপনে তড়িগড়ি করে পছন্দের লোককে সভাপতি নির্বাচন করে ফেলেন। যা মোটেও বৈধ হয়নি।
এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান বলেন, বৈধ উপায়ে সভাপতি নির্বাচন সম্পন্ন হয়েছে। দাতা ও প্রতিষ্ঠাতার পক্ষে বিল্লাল মিয়া নামের তাদের এক স্বজন স্বাক্ষর করে সভার নোটিশ গ্রহন করেছেনে। উপস্থিত ৮ জনের মধ্যে ৫-৩ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন