৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে সৌদি প্রবাসীর লাশ উদ্ধার, পরিবারে শোকের মাতম

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ , ৬ অক্টোবর ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

সরাইলে সৌদি প্রবাসীর লাশ উদ্ধার, পরিবারে শোকের মাতম

এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের পানিশ্বরে পরিত্যাক্ত দ্বিতীয় তলা ভবন থেকে ফরহাদ মিয়া নামে সৌদি প্রবাসী এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফরহাদ মিয়া পানিশ্বরের শাখাইতির মোল্লাহাটির হারিজ মিয়ার ছেলে।
মঙ্গলবার রাতে পানিশ্বর বাজারের ব্যবসায়ী হেলালের বিল্ডিংয়ের দ্বিতীয় তলা থেকে নিহতের লাশ উদ্ধার করে সরাইল থানা পুলিশ। সে দুই সন্তানের জনক। ফরহাদ সৌদি আরব প্রবাসী। গত ৫ মাস আগে সৌদি আরব থেকে ছুটিতে দেশে আসেন। ৬ দিন পর সৌদি আরবে যাওয়ার কথা ছিল। তবে নিহতের পরিবারের অভিযোগ ফরহাদ হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে পানিশ্বরে মাছ বাজার এলাকার একটি ভবনের পরিত্যাক্ত দ্বিতীয় তলায় মেঝেতে ফরহাদের ঝুলন্ত মরদেহ দেখতে পান মামাতো ভাই হেলাল। বিষয়টি পরিবারকে জানান হেলাল। পরে পুলিশকে খবর দিলে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে।
ফরহাদের বাবা হারিজ মিয়া জানান, আমার ছেলেকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষিদের বিচারের দাবি করছি।

পানিশ্বর ইউনিয়নের চেয়ারম্যান দ্বীন ইসলাম জানান, ঘটনাটি আমাদের কাছে রহস্য জনক মনে হচ্ছে। কারন ছেলেটির মরদেহ নিচে লেগে আছে। তবে পুলিশ ঘটনাটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কারন উদঘাটন করলেই এটি আত্মহত্যা নাকি হত্যাকান্ড জানা যাবে।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। বর্তমানে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন