৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে সেলাই প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ , ৮ অক্টোবর ২০২২, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

সরাইলে সেলাই প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২ মাস ব্যাপী সেলাই প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৮ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় দুঃস্থ মানব উন্নয়ন সংস্থা কর্তৃক উপজেলার পাকশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে মহিলাদের সেলাই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী সভা অনুষ্টিত হয়।
সরাইল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকেয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব ও জাতিসংঘের রেজিস্ট্রার্ড ডেলিগেট সাংবাদিক এম ডি জালাল মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা মো. মাহফুজ আলী।
সরাইল দুঃস্থ মানব উন্নয়ন সংস্থার পরিচালক মো. আলমগীর মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক আবুল হাসনাত অপু, সাংবাদিক মো. রাকিব মিয়া ও সাংবাদিক মো. তাসলিম উদ্দিন প্রমুখ।
২ মাস ব্যপী এ প্রশিক্ষণে ৫০জন মহিলা প্রশিক্ষণার্থীদের মাঝে উপকরণ হিসাবে কলম ও খাতা বিতরণ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন