সরাইলে সেচের পানির দাবিতে মানববন্ধন
বার্তা সম্পাদক প্রকাশিত: 7:04 am , 5 March 2021, Friday , পোষ্ট করা হয়েছে 6 years আগে
অনলাইন ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সেচের পানির দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বেড়তলা বাজারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আশুগঞ্জ-পলাশ এগ্রো ইরিগেশন প্রজেক্টের আশুগঞ্জ অংশে নিরবচ্ছিন্ন সেচ সুবিধা নিশ্চিতের দাবিতে আশুগঞ্জ সবুজ প্রকল্প রক্ষা কমিটির উদ্যোগে ভুক্তভোগী কৃষকরা উক্ত মানববন্ধন করে।
স্থানীয় কৃষক ও প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন আশুগঞ্জ সবুজ প্রকল্প রক্ষা কমিটির যুগ্ম আহবায়ক হোসাইন আহমেদ তফছির, সদস্য অ্যাডভোকেট মোঃ নাসির, হাজী মোবারক হোসেন, কালিকচ্ছ আঞ্চলিক কমিটির আহবায়ক হাজী মোঃ মজিবুর রহমান, ডাঃ আবদুল কুদ্দুস, আবদুর রশীদ প্রমুখ।
বক্তারা বলেন, ভরা মৌসুমেও আমরা অনেক এলাকার কৃষকরা এখনো সেচের পানি না পেয়ে জমি রোপন করতে পারি নাই। পানির জন্য অনেক এলাকার জমি শুকিয়ে যাচ্ছে। নিরবচ্ছিন্ন সেচ সুবিধা নিশ্চিত, আশুগঞ্জে ভরাটকৃত প্রধান রিজার্ভার পুকুর পুণঃখনন, প্রকল্পের স্থায়ী ও টেকসই রূপদান এবং প্রকল্প এলাকা সম্প্রসারনের দাবি জানানো হয় অন্যথায় সড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের হুমকি দেন বক্তাগণ ।











আপনার মন্তব্য লিখুন