৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে সাবেক প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া ও বিএনপি নেতা শেখ মোহাম্মদ শামীমকে ফুলেল সংবর্ধনা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ , ১১ মে ২০১৮, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 8 years আগে

68important

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের কৃতি সন্তান, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি,  ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবি সমিতির প্রতিষ্ঠাতা সেক্রেটারী, জেলা বিএনপির উপদেষ্টা, ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে চারবার নির্বাচিত এমপি, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভূইয়া ও সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের পানিশ্বর গ্রামের কৃতি সন্তান, জেলা বিএনপির উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য শেখ মোহাম্মদ শামীমকে সরাইলে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার(১১মে) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও বিএনপি নেতা শফিকুল ইসলাম সেলুর বাড়িতে অনুষ্ঠিত একটি সামাজিক অনুষ্ঠানে যোগদান শেষে বিকাল ৩টায় একই এলাকার সাবেক সচিব এ কে এম হেদায়েতুল হকের বাড়িতে(দারগা বাড়ি) প্রতিষ্ঠিত সৈয়দটুলা মাস্টার মিশন স্কুলে তাঁদের ফুলেল সংবর্ধনা দেওয়া হয়।

1111111111এ সময় আশুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক একুশে আলো পত্রিকার সম্পাদক সেলিম পারভেজকেও ফুলেল সংবর্ধনা দেওয়া হয়। বিএনপি নেতা শেখ মো: রকিব উদ্দিন, মোরসালিন চৌধুরী, আবু তাহের, কাজল মিয়া(কাঞ্চন মেম্বার), মেহেদী হাসান পলাশ, সরাইল উপজেলা যুবদলের সভাপতি নাজমুল আলম খন্দকার মুন্না, সরাইল উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মো: আকবর, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, সরাইল উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ডি এম দুলাল, অরুয়াইল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো: ইয়াকুব, যুবদল নেতা নুরুল আমিন মাস্টার, মো: রওশন আলী, মো: জাকির হোসেন, আব্দুল আলী, উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো: খোকন মিয়া, চুন্টা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, ছাত্রদল নেতা বিধান সরকার, মো: মামুন, মো: হোসেন আলীসহ অন্যান্য নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

20180511_160158 সামাজিক অনুষ্ঠানে যোগদান শেষে শত ব্যস্ততার মাঝে  সৈয়দটুলা মাস্টার মিশন স্কুল পরিদর্শনে আসায় বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক এম এ করিম মাস্টার, প্রধান শিক্ষক মো: শাহজাহান মিয়া, সহকারী প্রধান শিক্ষক ফরহাদ চৌধুরী, সহকারি শিক্ষক মো: হোসেন আলী, সহকারি শিক্ষিকা ফারজানা আক্তার পপি, সানজিদা আক্তার নীলা, মোছাম্মৎ শামীমা আক্তার  উপস্থিত সকল অতিবিৃন্দকে স্বাগত জানান এবং তাদের ফুলেল সংবর্ধনা দেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন