সরাইলে সাংবাদিক তাসলিম উদ্দিনের মানহানির হুমকি, মোটা অঙ্কের টাকা দাবি, থানায় জিডি
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ , ২৯ আগস্ট ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
সরাইলে সাংবাদিক তাসলিম উদ্দিনের মানহানির হুমকি, মোটা অঙ্কের টাকা দাবি, থানায় জিডি
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সাংবাদিক তাসলিম উদ্দিনকে অনলাইনে ব্ল্যাকমেইল করে ভিডিও ধারণ করাসহ মোটা অঙ্কের টাকা দাবি করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সাংবাদিক তাসলিম উদ্দিন বাদী হয়ে বৃহস্পতিবার(২৮ আগস্ট) সরাইল থানায় সাধারণ ডায়রী (জিডি) করেছেন।
লিখিত অভিযোগে জানা যায়, গত ২৭ আগস্ট রাত ১২টা ৫৫ মিনিটে বিদেশি একটি নাম্বার +919950913353 থেকে তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপে ভিডিও কল আসলে তিনি কলটি রিসিভ করার সঙ্গে সঙ্গে এক অচেনা মহিলা হিন্দি ভাষায় কথা বলেন এবং ব্যক্তিগত তথ্য জানার চেষ্টা করেন। সন্দেহজনক মনে হওয়ায় তিনি কলটি কেটে দেন।
পরবর্তীতে ঐ নাম্বার থেকে তার হোয়াটসঅ্যাপে একাধিক অশ্লীল ভিডিও পাঠানো হয় এবং তাকে ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। টাকা না দিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে উক্ত ভিডিও ছড়িয়ে মানহানি করা হবে বলে হুমকি দেওয়া হয়।
এ ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত এসকল অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সাংবাদিকমহল।
এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক তাসলিম উদ্দিন বলেন, আমি এবং আমার পরিবার বর্তমানে চরম মানসিক কষ্টে আছি। এটি একটি সুপরিকল্পিত সাইবার অপরাধ। দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আমি থানায় অভিযোগ করেছি।
এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোরশেদুল আলম চৌধুরী বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।












আপনার মন্তব্য লিখুন