EN

সরাইলে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ সভা অনুষ্ঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: 1:12 pm , 24 July 2026, Friday , পোষ্ট করা হয়েছে 3 months আগে

সরাইলে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ সভা অনুষ্ঠিত

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৪ জুলাই) সকাল ১১টায় উপজেলার সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সরাই ইউনিটের সভাপতি মো. আবেদুর আর শাহীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুল করিম এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সিনিয়র সহসভাপতি মো. সামসুল আরেফিন। বক্তব্য দেন সরাইল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মো. মুখলেছুর রহমান মোল্লা, সাংগঠনিক সম্পাদক আব্বাছ উদ্দিন ও  সিনিয়র সাংবাদিক অহিদুজ্জামান লস্কর অপু প্রমুখ। এছাড়া সভায় অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় সরাইল সাংবাদিক ইউনিয়নের কার্যকরী সদস্য ও আমার দেশ পত্রিকার বিজয়নগর প্রতিনিধি মো. শাহগীর মৃধা এবং সরাইল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বিজয় টিভির সরাইল প্রতিনিধি মোহাম্মদ মাসুদ মিয়াকে মিথ্যা অভিযোগে  মামলার আসামী হিসেবে অন্তর্ভুক্ত করায় তীব্র  নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। অবিলম্বে সঠিক তদন্তের মাধ্যমে তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার জোর দাবি জানানো হয়েছে।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন