৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান 

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ , ২১ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে

সরাইলে সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান 

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) :

প্রস্তাবিত ব্রাহ্মণবাড়িয়া সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল সরাইল উপজেলায় স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সরাইল উপজেলার সর্বস্তরের জনগণের উদ্যোগে বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের কূট্টাপাড়া মোড়ে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো: আনিছুল ইসলাম ঠাকুরের সভাপতিত্বে ও উপজেলা কৃষকদলের আহবায়ক মশিউর রহমান মাস্টার এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন।

বিকালে সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইনের নিকট একই দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।

 সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর, সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, সরাইল সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব নুর আলম, উপজেলা  স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান পলাশ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল আমিন মাস্টার ও  উপজেলা জাসাস সদস্য সচিব জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

স্মারকলিপতে উল্লেখ্য যে, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলাসহ পার্শ্ববর্তী সকল উপজেলা ও নিকটবর্তী জেলার জনগনের উন্নত চিকিৎসা সেবা ও চিকিৎসা-শিক্ষার সুযোগ সীমিত। প্রস্তাবিত ব্রাহ্মণবাড়িয়া সরকারী মেডিকেল কলেজ ও হাসপাতাল সরাইল উপজেলায় স্থাপনের মাধ্যমে উন্নত চিকিৎসা সেবা ও চিকিৎসা শিক্ষার সুযোগ সৃষ্টি করা সম্ভত।  এই দাবি যৌক্তিক ও বাস্তবসম্মত। সরাইল উপজেলা একটি গুরুত্বপূর্ণ স্থান এবং এখানে একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের সকল সুবিধা বিদ্যমান। উপযুক্ত স্থান নির্বাচন, ভৌত অবকাঠামো এবং যোগাযোগ ব্যবস্থার দিক থেকেও সরাইল উপজেলা একটি সুবিধাজনক স্থানে রয়েছে। স্থানীয় জনগনের ব্যাপক সমর্থনও এই দাবির পক্ষে রয়েছে।

সার্বিক বিবেচনায় প্রস্তাবিত ব্রাহ্মণবাড়িয়া সরাকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল সরাইল উপজেলায় স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ইউএনও  এর নিকট স্বারকলিপি প্রদান করা হয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন