৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে সরকারি খাল দখলের অভিযোগ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ , ২৮ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

 

এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য এলেক মিয়ার বিরুদ্ধে সরকারি খাল ভরাটের অভিযোগ পাওয়া গেছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, শাহবাজপুর ইউনিয়নের ৯ং ওয়ার্ডের ইউপি সদস্য এলেক মিয়া পুরাতন ইটবালি দিয়ে ধীতপুর মৌজার লাইট্টা বিল এলাকার একটি খাল প্রায় ভরাট করে ফেলছেন।
এদিকে নাম না বলার শর্তে একাধিক কৃষক বলেন, এলেক মেম্বার ইটভাটায় মাটি নেওয়ার জন্য খালটি ভরাট করে ফেলতেছেন। এই খালটি অনেক পুরাতন একটি খাল। খালটি তিতাস নদীর সাথে মিশে রয়েছে। খালটি ভরাট করে ফেললে আমাদের জমির অনেক ক্ষতি হবে এবং নৌকা চলাচলও বন্ধ হয়ে যাবে। ওনার নিজের লাভের জন্য হাজার হাজার কৃষকের ক্ষতি করা হবে। আপনাদের মাধ্যমে সরকারের কাছে অনুরোধ জানায় সরকার যেন দ্রুত খাল উদ্ধারে ব্যবস্থা নেই এবং খালটিকে পুনরুদ্ধার করেন।
এদিকে এলেক মিয়া মেম্বার বলেন, খালটি আমার নিজস্ব জায়গায়। ১০বছর আগে আমি নিজেই খালটি খনন করেছিলাম । এখন আমার নিজের প্রয়োজনে খালটি ভরাট করে রাস্তা নির্মাণ করতেছি।
এ বিষয়ে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিব আহমেদ রাজ্জি বলেন, এলেক মিয়া মেম্বার যে খাল ভরাট করতেছে তা আমার জানা নেই। আমি এখন আপনাদের মাধ্যমে জানতে পারলাম। আমি যখন জেনেছি ইউএনও মহোদয়ের সাথে কথা বলে এর ব্যাবস্থা নেব। আর একটি বিষয় হচ্ছে এখানে সরকারি কোন বরাদ্দ নেই। ওনি কিভাবে খাল ভরাট করছে। সাধারণ মানুষের কোন ক্ষতি হবে কিনা সেই বিষয়গুলি জেনে আমি ব্যবস্থা নেব।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন