সরাইলে শিক্ষার্থীদের পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান ও দেয়ালে গ্রাফিতি অংকনের কাজ অব্যাহত
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ , ১৪ আগস্ট ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
সরাইলে শিক্ষার্থীদের পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান ও দেয়ালে গ্রাফিতি অংকনের কাজ অব্যাহত
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড ও উপজেলা সদরের প্রধান সড়কে বেশ কয়েকদিন সফলভাবে ট্রাফিকের দায়িত্ব পালনের পর এ বার শিক্ষার্থীদের দেখা যাচ্ছে পরিস্কার-পরিচ্ছান্ন ও দেয়ালে দেয়ালে গ্রাফিতি অংকনের কাজে।
বুধবার(১৪) সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনা ও ব্যস্ততম সড়কের মোড়ে মোড়ে স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করতে দেখা গেছে। এছাড়া একই দিন দুপুরের দিকে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের দেয়ালে এক দল শিক্ষার্থীকে শহীদ মুগ্ধের পানি লাগবে পানি ডায়লগসহ বৈষম্য বিরোধী নানা স্লোগান ও চিত্র সম্বলিত গ্রাফিতি অংকনের কাজে ব্যস্থ থাকতে দেখা যায়।
বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই সরাইল উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড়, সরাইল-নাসিরনগর সড়কের হাসপাতাল মোড় ও উপজেলা সদরের অন্নদা মোড়ে যানঝট নিরসনে জনগণের প্রশংসা কুঁড়িয়েছেন শিক্ষার্থীরা। পরবর্তীতে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর সহযোগিতায় পুলিশ ও ট্রাফিক পুলিশের কর্মতৎপরতা শুরু হওয়ার পর শিক্ষার্থীরা নতুন উদ্যোমে পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করাসহ দেয়লে দেয়ালে বিভিন্ন গ্রাফিতি এঁকেও মানুষের প্রশংসা অর্জন করছেন।











আপনার মন্তব্য লিখুন