EN

সরাইলে শিক্ষকের বিরুদ্ধে  ছাত্রী ধর্ষণের অভিযোগ

বার্তা সম্পাদক

প্রকাশিত: 7:46 pm , 16 September 2022, Friday , পোষ্ট করা হয়েছে 4 years আগে

সরাইলে শিক্ষকের বিরুদ্ধে  ছাত্রী ধর্ষণের অভিযোগ

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)ঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শিক্ষক কর্তৃক এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে।  বুড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মুহিদ মিয়া (৪৫) একই বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ের শ্রেণি কক্ষে জোর পূর্বক ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠে। বৃহস্পতিবার  (১৫ সেপ্টেম্বর) ওই ছাত্রীর মামা মো. রহিম আলী বাদী হয়ে সরাইল থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার এজাহার, মামলার বাদী ছাত্রীর মামা ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়,  নিপার বাবা-মা প্রবাসে থাকেন। প্রতিদিনের ন্যায় গত বুধবার (১৪ সেপ্টেম্বর)  সকালে ঐ ছাত্রী
বিদ্যালয়ে যায়। ঐ দিন ছিল প্রচুর বৃষ্টি। বিকাল সাড়ে ৩টায় বিদ্যালয় ছুটি হয়। কিন্তু শিক্ষক মুহিদ মিয়া কৌশলে ছাত্রীকে বিদ্যালয়ে ঝারু দেওয়ার কথা বলে বাকি সবাইকে বাড়ি যেতে বলে। ছাত্রীও স্যারের কথামত সরল বিশ্বাসে বিদ্যালয়ে ঝারু দেওয়ার কাজ শুরু করে। এদিকে বাহিরে বৃষ্টির তীব্রতা আরো বেড়ে যায়। তখন শিক্ষক মুহিদ মিয়া দরজা বন্ধ করে ছাত্রীকে ধর্ষণ করে।


পরে ঐ ছাত্রী বাড়ি গিয়ে কেঁদে কেঁদে তার নানূর কাছে ঘটনার সবকিছু বললে তার মামা রহিম মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে তাকে নিয়ে যায়। বর্তমানে ঐ ছাত্রী জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক মুহিদ মিয়ার সাথে ০১৯১৭১০৬১২৬/০১৭২১৭৪৫২৪৬ এই ২টি মোবাইল নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করলে মোবাইল দুটি বন্ধ পাওয়া যায়

সরাইল উপজেলা শিক্ষা কর্মকর্তা  আব্দুল আজিজ বলেন, বিষয়টি শুনেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নেব।

সরাইল থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো.আসলাম হোসেন বলেন, ঘয়নাটি অত্যন্ত দুঃখজনক। মেয়ের মামা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। আমরা আসামি কে ধরার জন্য দ্রুত চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং অতি শীঘ্রই আসামি ধরতে সক্ষম হব।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন