EN

সরাইলে যুবলীগ নেতা রনি ও সিজারের উদ্যোগে খাবার, মাস্ক ও ইফতার বিতরণ

বার্তা সম্পাদক

প্রকাশিত: 10:38 pm , 3 May 2021, Monday , পোষ্ট করা হয়েছে 5 years আগে

 

এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ

সরাইল উপজেলা যুবলীগের সভাপতি প্রার্থী, সাবেক ছাত্রলীগ নেতা মফিজুর রহমান রনি ও সরাইল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাফেজুল আসাদ সিজার এর যৌথ উদ্যোগে রান্না করা খাবার, মাস্ক ও ইফতার বিতরণ করা হয়েছে। উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে রোববার (২ মে) হতদরিদ্র মানুষের মাঝে রান্না করা খাবার, স্বাস্থ্য সুরক্ষার মাস্ক ও ইফতার বিতরণ করা হয়।

করোনার প্রাদুর্ভাবের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে আওয়ামী যুবলীগের মাসব্যাপী রান্না করা খাবার, মাস্ক ও ইফতার বিতরণ কর্মসূচির অংশ হিসেবে সরাইল উপজেলা যুবলীগের পক্ষ থেকেএই দুই নেতার যৌথ উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাবার, মাস্ক ও ইফতার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি এডভোকেট শাহানুর ইসলাম, প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস।
সরাইল উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মাহফুজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও সরাইল উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রোকেয়া বেগম, জেলা যুবলীগের সহ-সভাপতি শেখ মাসুদ মিয়া, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের সভাপতি আলী আজম ভূইয়া, সাধারণ সম্পাদক জসিম রানা, জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক জাহাঙ্গীর হোসেন ও সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি হাজী ইকবাল হোসেন প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন