৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০১৯ উদযাপিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ , ১৬ ডিসেম্বর ২০১৯, সোমবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে

123

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যথাযোগ্য মর্যাদায় ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস আনুষ্ঠানিকভাবে পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সরাইল উপজেলা প্রশাসন নানা কর্মসূচী গ্রহন করেছেন।
ভোরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে আনুষ্ঠানিকতার শুভ সূচনা হয়। এসময় সরাইল উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠন, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল থেকেই উপজেলার সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে ও বিপণী বিতানগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৮টায় সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কোরআন তেলায়াত, গীতা পাঠ, জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সরাইল থানা পুলিশ দলের নেতৃত্বে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে কুচ-কাওয়াজ অনুষ্ঠিত হয়। পরে একই মাঠে শিক্ষার্থীদের মনোজ্ঞ ডিসপ্লে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুরে সরাইল উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পরিবারবর্গকে আনুষ্ঠানিকভাবে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়। বিকালে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা ও একই সময়ে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ ছাড়াও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসব মুখর পরিবেশে দিবসটি পালন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর , উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ আবু হানিফ, মহিলা ভাইস-চেয়ারম্যান রোকেয়া বেগম, সরাইল উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াঙ্কা, সরাইল থানার অফিসার ইনচার্জ শাহদাত হোসেন টিটো, সরাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এডভোকেট নাজমুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইসমত আলী, বীর মুক্তিযুদ্ধা এডভোকেট আব্দুর রাশেদ, অন্যান্য বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, আওয়ামী লীগ নেতা হাজী মাহফুজ আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম ফরিদসহ উপজেলার বিভিন্ন স্তরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের লোকজন উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন