৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ , ১৬ ডিসেম্বর ২০২৩, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

সরাইলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) :

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে সরাইল উপজেলা প্রশাসন নানা কর্মসূচি পালন করেছে। ১৫ ডিসেম্বর দিবাগত রাতে  সরকারি-বেসরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ভবন ও স্থাপনা সমূহে আলোকসজ্জা করা হয়।

১৬ ডিসেম্বর শনিবার সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতার সূচনা হয়। এরপর উপজেলা প্রশাসন, স্থানীয় পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, সরাইল সরকারি কলেজ, সরাইল মহিলা কলেজ, সরাইল প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় দেশ মাতৃকার জন্য জীবন দানকারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
পরে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এদিকে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ মিনারে স্ব স্ব বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকালে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন ত্রিতাল সঙ্গীত নিকেতনের শিল্পীরা।  জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: রফিক উদ্দিন ঠাকুর। এ সময় শান্তির প্রতীক পায়ঁরা মুক্ত আকাশে অবমুক্ত করা হয়।

অভিবাদন মঞ্চে উপস্থিত থেকে সরাইল থানা পুলিশ বাহিনীর নেতৃত্বে বিভিন্ন দলের কুচকাওয়াজে অংশগ্রহনকারীদের সালাম গ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উল আলম ভুইয়া, সিনিয়র সহকারি পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. রকিবুল হাসান ও সরাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম।
পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতিতে ডিসপ্লে অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সংরক্ষিত মহিলা আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ, জাতিসংঘের রেজিস্ট্রার্ড ডেলিগেট সাংবাদিক এমডি জালাল, সরাইল উপজেলা সহকারি কমিশনার (ভূমি), সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাক্তার নোমান মিয়াসহ বিভিন্ন স্তরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবদান করেন <span;>সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান।

এ সময় অনুষ্ঠানে উপস্থাপনা করেন সরাইল  উপজেলা সহকারি শিক্ষা অফিসার গোলাম মোস্তফা ও সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: হাদিস মিয়া।

বেলা ১১টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা প্রশাসন স্থানীয় মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সংবর্ধনা জানান। এ সময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাদ যোহর বিভিন্ন মসজিদে দোয়া করা হয়। একই সাথে বিভিন্ন  মন্দির,  গীর্জা ও উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন