EN

সরাইলে মোটরসাইকেল ওয়ার্কশপ আগুনে পুড়ে ছাই, ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

বার্তা সম্পাদক

প্রকাশিত: 11:13 pm , 8 May 2022, Sunday , পোষ্ট করা হয়েছে 4 years আগে

সরাইলে মোটরসাইকেল ওয়ার্কশপ আগুনে পুড়ে ছাই, ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে বিজিবি (উত্তর-পূর্ব) রিজিওনাল সদর দপ্তরের উত্তর পাশে এক মোটরসাইকেল ওয়ার্কশপ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে । এতে প্রায় ১২লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শনিবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে এ ঘটনা ঘটে।
মোটরসাইকেল ওয়ার্কশপের মালিক কাউছার আহমেদ বলেন, তিনি তার পরিবার নিয়ে ঈদ উপলক্ষে শশুর বাড়িতে বেড়াতে যান। ওয়ার্কশপে আগুন লাগার খবর পেয়ে দোকানে এসে দেখেন আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। তিনি আরও বলেন, আগুন লাগার সাথে সাথে খবর পেয়ে তিনি ৯৯৯ নম্বরে ফোন দিলে সরাইল ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
কাউছার আরো জানান, তার দোকানে কেউ আগুন লাগাইছে, এতে তার ওয়ার্কশপে থাকা সচল ৫টি মোটরসাইকেল, ২ টি জেনারেটর ও মোটরসাইকেল ওয়াশ করার মেশিন সহ প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

সরাইল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সুবল চন্দ্র দেবনাথ জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তার ধারণা বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন