৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে মেধা বৃত্তির নামে কুফরি বেদাত শিক্ষার বই শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার অভিযোগে বিক্ষোভ মিছিল 

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ , ২৯ আগস্ট ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে

সরাইলে মেধা বৃত্তির নামে কুফরি বেদাত শিক্ষার বই শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার অভিযোগে বিক্ষোভ মিছিল 

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) :

মেধা বৃত্তির পুরস্কারের নামে কুফরি ও বেদাত আকিদার বই  কোমলমতি শিক্ষার্থীদের হাতে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে  প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সাদীর বিরুদ্ধে উক্ত অভিযোগে শুক্রবার (২৯ আগস্ট) জুমার নামাজের পর অরুয়াইল বাজারে বিক্ষোভ মিছিল বের হয়।

“অরুয়াইল-পাকশিমুলের ধর্মপ্রাণ মুসলমান” ব্যানারে অনুষ্ঠিত মিছিলটি অরুয়াইল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রি কলেজের সামনে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ওলামা ও শিক্ষার্থীরা অংশ নেন।

সরাইল উপজেলা ওলামাদলের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা অলিউল্লাহ, অরুয়াইল বাজার জামে মসজিদের ইমাম মুফতি মামুনুর রশীদ, অরুয়াইল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হাজী আজিজ, হাজী বাবুল মিয়া, মাওলানা মোশারফ হোসেন, ব্যবসায়ী জুনায়েদ মিয়া ও আব্দুল আজিজসহ স্থানীয় মুসল্লিরা উক্ত মিছিলে অংশগ্রহন করেন।

এ সময় বক্তারা বলেন, ঈমান ও ধর্মবিরোধী কর্মকাণ্ডকে ছাড় দেওয়া হবে না। নাস্তিকতার বিচার যদি জনসমক্ষে না হয়, তবে ভবিষ্যতে আরও নাস্তিকের জন্ম হবে। মেধাবৃত্তি পরীক্ষার নামে কুফরি-বেদআত বই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমরা দাবি করছি, প্রধান শিক্ষক শেখ সাদীকে স্কুল থেকে অপসারণ করতে হবে, ওইসব বই পুড়িয়ে ফেলতে হবে এবং ধর্মপ্রাণ মুসলমানদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন