৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন প্রত্যাহার দাবি

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ , ৫ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে

 সরাইলে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন প্রত্যাহার দাবি

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের লোকজন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকাল সরাইল উপজেলা সদরে সংবাদ সম্মেলন করে উপজেলার শাহজাদাপুর গ্রামের এড. সোহেল রানা খাদেম কর্তৃক দায়েরকৃত মামলা মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে তা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেন একই গ্রামের

 বাসিন্দা মাহবুবুর রহমান খাদিমসহ (সুমন) উপস্থিত একই এলাকার বেশ কয়েকজন ব্যক্তি।

এ সময় সংবাদ সম্মেলনে একটি বিশাল বহরের লিখিত অভিযোগ পাঠ করেন সংবাদ সম্মেলন আয়োজনকারী। এতে শাহজাদাপুর গ্রামের বাসিন্দা এডভোকেট সোহেল রানা খাদেম ও তার একাধিক নিকটাত্বীয়দের বিরুদ্ধে একই গ্রামের নিরীহ প্রকৃতি লোজনকে হয়রানি করার অভিযোগ আনা হয়।

সংবাদ সম্মেলন আয়োজকদের পক্ষ থেকে দাবি করা হয়, গত ১৬/০৭/২০২৫ তারিখে শাহজাদাপুর গ্রামের ১৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয় যা সম্পূর্ন মিথ্যা ও হয়রানিমূলক।  যার নম্বর সিআর ৭১৮/২৫। এছাড়া এডভোকেট সোহেল রানা খাদিম বাদী হয়ে একজন উকিল হিসাবে মহামান্য আদালতকে মিথ্যা তথ্য দিয়ে দ্রুত বিচার ট্রাইবুনালে গত ১৭/০৮/২০২৫  তারিখে একটি চাঁদাবাজি মামলা করা হয় যার নম্বর সিআর ৪২২/২৫।  এই মামলাটিও মিথ্যা, হয়রনিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব মামলা  প্রত্যাহারের দাবি করা হয়।

এ ব্যপারে এডভোকেট সোহেল রানা খাদেম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার দায়ের করা মামলার সত্যতার যথাযথ প্রমান রয়েছে। তবে আমার বিরুদ্ধে আনা প্রতিটি অভিযোগ মিথ্যা এবং ভিত্তীহীন। এ সব অভিযোগের প্রত্যকটি যে মিথ্যা তাও আমি প্রমাণ করতে পারব।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন