৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে মাসব্যপি টাইফয়েড টিকাদান কর্মসূচীর উদ্বোধন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ , ১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে

সরাইলে মাসব্যপি টাইফয়েড টিকাদান কর্মসূচীর উদ্বোধন

এম এ করিম সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চলছে টাইফয়েড টিকাদান কর্মসূচী। রোববার (১৪ অক্টোবর) সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে টিকাদান কর্মসূচী উদ্বোধন করেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন। এ সময় সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাক্তার মো: নিজাম উদ্দিন ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মো. আনোয়ার হোসেনসহ টিকাদান কর্মসূচীতে সংশ্লিষ্ট অন্যান্য বিশেষ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়,  মাসব্যপি টাইফয়েড টিকাদান কর্মসূচীতে উপজেলার ২১৬টি কেন্দ্রে পর্যায়ক্রমে দেওয়া হবে এ সব টিকা।  ৯ মাস থেকে ১৫ বছর পর্যন্ত শিশু, কিশোর ও কিশোরীদের মাঝে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করা হবে।

 সরাইল উপজেলায় টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্যমাত্রা ১ লাখ ৪৮ হাজার ৭শত ৫৪ জন।  উপজেলার ২৬ টি মাধ্যমিক বিদ্যালয়, ১২৬ টি প্রাথমিক বিদ্যালয়, ১৪০টি কিন্ডারগার্টেন এবং ১৩২ টি মাদ্রাসায় পর্যায়ক্রমে এ টিকা প্রদান হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৮১ জনের সম্মিলিত একটি দল একাধিক উপদলে বিভক্ত হয়ে মাসব্যাপী ২১৬ টি কেন্দ্রে ধারাবাহিক ভাবে এই টাইফয়েড টিকা প্রদানের কাজ বাস্তবায়ন করছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন