সরাইলে মাদক সেবনের দায়ে ১জনকে ১মাসের কারাদণ্ড
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ , ২৫ আগস্ট ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে
সরাইলে মাদক সেবনের দায়ে ১জনকে ১মাসের কারাদণ্ড
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক সেবনের দায়ে ১জনকে ১ মাসের কারাদন্ড প্রদান ও ১ শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো.মোশারফ হোসাইন।
রোববার (২৪ আগস্ট) সকালে উপজেলার কালিকচ্ছ এলাকার চাকসার গ্রামের দৌলত পাড়ায় অভিযান চালিয়ে একই এলাকার মো. সাদেক হোসেনের পুত্র মো. উজ্জল হোসেনকে(২৭) মাদক সেবনের দায়ে এ কারাদন্ড প্রদান করা হয় । এ সময় সরাইল থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যপারে সরাইল উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।











আপনার মন্তব্য লিখুন