৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে মাদক বিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ গ্রেফতারঃ ২

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ , ১২ আগস্ট ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে

 

এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক বিরোধী অভিযানে ২কেজি গাজাঁ, ১বোতল মদ ও ২টি বিয়ারসহ ২জন মাদক কারবারীকে গ্রেফতার করেছেন সরাইল থানা পুলিশ। আজ বুধবার(১২আগস্ট) ঢাকা-সিলেট মহাসড়কের পার্শ্বে কুট্টাপাড়ার পূর্বে অবস্থিত বিদ্যুৎ স্টেশনের নিকট থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন ময়মনসিংহ জেলার ফুলপুর থানার বাশাটি এলাকার মৃত সামছুল হকের পুত্র মোঃ মোবারক(৩২) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার মকুন্দপুর এলাকার মোঃ জলিল মিয়ার পুত্র আব্দুস সালাম(২৪)। সরাইল থানা পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার এর দিকনির্দেশেনা এবং সহকারী পুলিশ সুপার, সরাইল সার্কেল ব্রাহ্মণবাড়িয়া ও অফিসার ইনচার্জ, সরাইল এর সার্বিক তত্ত্বাবধানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানার এসআই মোঃ জাহাঙ্গীর আলম, এএসআই মোঃ আলাউদ্দিন ও এএসআই রুবেল আখন সঙ্গীয় ফোর্সের সহায়তায় ২ কেজি গাঁজা, ১ বোতল মদ, ২ টি বিয়ারসহ তাদের গ্রেফতার করে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোর্পদ করেছেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন