EN

সরাইলে মাইক্রোবাসের ধাক্কায় শিশু নিহত

বার্তা সম্পাদক

প্রকাশিত: 10:21 pm , 6 May 2022, Friday , পোষ্ট করা হয়েছে 4 years আগে

সরাইলে মাইক্রোবাসের ধাক্কায় শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক, সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকমঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের ধুরন্তী পুটিয়া ব্রিজ এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় মিশু(৩) নামে এক শিশু নিহত হয়েছে।
নিহত মিশু উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের চাকসার এলাকার আক্তার মিয়ার মেয়ে।

বৃহস্পতিবার (৫ মে) ঈদের তৃতীয় দিন শিশুটি তার ফুফু আফিজার সাথে সরাইলের মিনি কক্সবাজার খ্যাত ধুরন্তী এলাকায় ঘুরতে যায়। এসময় পিছন থেকে একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মিশুর মৃত্যু হয়। মিশুর ফুফু আফিজাও এসময় মারাত্মক আহত হয়।

এই বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন বলেন, দুর্ঘটনার বিষয়টি শুনেছি। এ ব্যাপারে চালকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন