৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে ভুয়া চিকিৎসকের জরিমানা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:৪৬ পূর্বাহ্ণ , ৩ মার্চ ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ

ব্রাক্ষণবাড়িয়ার সরাইলে ভূয়া চিকিৎসককে জড়িমানা করেছেন ভ্রাম্যমান আদালত। আজ সোমবার(২মার্চ) সরাইল উপজেলা সদর ইউনিয়ন পরিষদে চোখের চিকিৎসা দেওয়ার সময় এ জড়িমানা করা হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দিপু দেব নামে এক ভূয়া চিকিৎসক সঙ্গীয় একজনকে নিয়ে সরাইল সদর ইউনিয়ন পরিষদে চুক্ষু চিকিৎসার নামে অপচিকিৎসা দিতে থাকেন। এ খবর পেয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ এস এম মোসা পুলিশ ফোর্স নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এবং ঐ চিকিৎসকের কাগজপত্রের বৈধতা যাচাই করেন। বৈধ কোনো কাগজ পত্র দেখাতে না পারায় ঐ চিকিৎসককে ভূয়া হিসেবে চিহ্নিত করে ভ্রাম্যমান আদালত ঐ চিকিৎসকসহ সঙ্গীয় একজনকে আটক করে সাড়ে ১১হাজার টাকা জড়িমানা করেন। সেই সাথে চিকিৎসাকাজে ব্যবহৃত কিছু মালামাল জব্দ করেন। এ ব্যপারে সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম মোসা বলেন, দিপু দেব নামে ওই চিকিৎসককে জরিমানা করা হযেছে। এসময় চিকিৎসক হিসেবে তিনি বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। চিকিৎসা সেবা দেয়ার কিছু মালামালও জব্দ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন