৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে ভাতিজাদের বিরোধ মিঠাতে গিয়ে চাচা নিহত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ , ১৭ মার্চ ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে

সরাইলে ভাতিজাদের বিরোধ মিঠাতে গিয়ে চাচা নিহত 

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভাতিজাদের বিরোধ মিঠাতে গিয়ে চাচা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। গত রাতে উপজেলার পাকশিমুল ইউনিয়নের ভূইশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমজাদ আলী (৭৫) ভূইশ্বর গ্রামের পাতার হাটি এলাকার মৃত মোগল আলীর ছেলে।

হাসপাতাল ও নিহত পরিবারের সূত্রে জানা যায়, নিহত আমজাদ আলীর ভাই আহম্মদ আলীর পুত্র আব্দুর রহমানের সাথে তার আপন ছোট ভাই মন্নাফ মিয়ার পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে।  পারিবারিক বিষয় নিয়ে গত কালকেও ফের আব্দুর রহমান ও মন্নাফের মধ্যে ঝগড়া হয়৷ খবর পেয়ে রাতে চাচা আমজাদ আলী তার ভাতিজা আব্দুর রহমানের কাছে ঝগড়ার বিষয়ে জিজ্ঞাসা করলে আব্দুর রহমান ক্ষুব্ধ হয়। এক পর্যায়ে আব্দুর রহমান ও তার লোকজন আমজাদ আলীকে পিটিয়ে আহত করে৷ পরে তাকে প্রথমে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন৷

এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল হাসান বলেন, আমজাদ আলী নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার কথা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে রাখা আছে৷ অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন