৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে বৈষম্য বিরোধী ছাত্র জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ , ২৪ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে

সরাইলে বৈষম্য বিরোধী ছাত্র জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)  :

 “এসো নবীন রুখে দাঁড়ায়, ধর্ষণকারীর কোন দল নাই ” এই স্লোগানকে সামনে রেখে সারাদেশে গণহারে ধর্ষণের প্রতিবাদে ও ন্যায় বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সরাইল উপজেলা ছাত্র-জনতা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে বৈষম্য বিরোধী আন্দোলন ও  ছাত্র জনতার ব্যানারে একটি মিছিল বের হয়। মিছিলটি উপজেলার  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরাইল কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি ও সমন্বয়ক মো. ইরফান খান, আলিফ মাহমুদ নাহিদ, আল-আমিন, রিয়াদুল ইসলাম, মৃদুল, সাইফুল, আমিরুল, আরাফ, তামিম, সানিয়া প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ধর্ষকের কোনো পরিচয় নাই, সে দলের হোক তার টাই বাংলাদেশে হবে না। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র জনতা সরাইল উপজেলা সারাদেশের বৈষম্যর বিরুদ্ধে ডাইরেক অ্যাকশনে গিয়েছি। এখন আমরা দেখছি যে ধর্ষকের কোন শাস্তি হয় না।  আমাদের উপদেষ্টাকে বলবো আপনারা যদি ছিনতাই, ধর্ষণ, চাঁদাবাজি বন্ধ করতে না পারেন তাহলে পদত্যাগ করেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন