৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে চলছে অবিরাম ধর্মঘট

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ , ১২ মার্চ ২০১৮, সোমবার , পোষ্ট করা হয়েছে 8 years আগে

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে চলছে অবিরাম ধর্মঘট।  বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী  সংগ্রাম পরিষদ সরাইল উপজেলা শাখার উদ্যোগে সোমবার(১২মার্চ) থেকে এ ধর্মঘট শুরু হয়েছে। বিভিন্ন বেসরকারি বিদ্যালয়ে অনুসন্ধান চালিয়ে জানা যায়, শিক্ষার্থীরা বিদ্যালয়ে যথারীতি আসলেও শিক্ষক ধর্মঘটের কারনে একযোগে ক্লাস বর্জন করেছেন উপজেলার সকল বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। শ্রেণি পঠন-পাঠন বন্ধ থাকায় শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসেও ফিরে গেছেন নিজ নিজ বাড়িতে। সকল প্রকার বৈষম্য দূর করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণসহ ১১দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে বলে আন্দোলনকারী শিক্ষক সূত্র জানা যায়। এ ব্যাপারে সরাইল উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ¦ মো: আনোয়ার হোসেন মাস্টার বলেন, সারাদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমরা সরাইল উপজেলার সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে  কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে অবিরাম ধর্মঘট পালন করছি। অবিলম্বে শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নিয়ে একযোগে সারাদেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানাচ্ছি। আগামী ১৪র্মাচ ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিতব্য শিক্ষকদের মহাসমাবেশের পর পরবর্তী কর্মসূচী দেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন