৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে বিশিষ্ট মুরব্বী খোরশেদ আলম খন্দকারের জানাজা ও দাফন সম্পন্ন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ , ১০ জানুয়ারি ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

সরাইলে বিশিষ্ট মুরব্বী খোরশেদ আলম খন্দকারের জানাজা ও দাফন সম্পন্ন

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের বিশিষ্ট মুরব্বী ও সরাইল বিকাল বাজারের প্রাক্তন ব্যবসায়ী খোরশেদ আলম খন্দকার শারীরিকভাবে অসুস্থতাজনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১০ জানুয়ারী) ভোর সকালে তিনি ইন্তেকাল করেন। বাদ যোহর সরাইল বিকাল বাজার শাহী জামে মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।

মরহুম খোরশেদ আলম খন্দকার সরাইল উপজেলা যুবদলের সাবেক সভাপতি নাজমুল আলম খন্দকার মুন্নার পিতা। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র ও কন্যা সন্তানসহ অসংখ্য আত্বীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। বিশিষ্ট মুরব্বী খোরশেদ আলম খন্দকারের মৃত্যুতে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ বিভিন্ন স্তরের লোকজন শোক প্রকাশ করে শোকসন্তোপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। জানাজাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে সরাইল বিকাল বাজার কমিটির সভাপতি মাওলানা কুতুব উদ্দিন ও মরহুম খোরশেদ আলম খন্দকারের একমাত্র পুত্র নাজমুল আলম খন্দকার মুন্না মরুহমের রুহের মাগফেরাতের জন্য সকলের দোয়া কামনা করেন। জানাজায় ইমামতি করেন সরাইল বিকাল বাজার শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শেখ আমান উল্লাহ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন